spot_img

উদ্বোধনের পর পদ্মা সেতু পার হয়ে জাজিরা প্রান্তে ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

উদ্‌বোধনের পর টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৯ মিনিটে তিনি গাড়িবহরসহ সেতু পার হন এবং ১২টা ৩৬ মিনিটে ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন।

এর আগে উদ্‌বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করেন। আর, এর মধ্য দিয়েই রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সেতুবন্ধন রচিত হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ