দেশের সবচেয়ে বড় অবকাঠামো সেতু আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রবিবার (২৬ জুন) থেকেই পদ্মা সেতুতে যানবাহন চলবে, সেজন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শনিবার সেতু উদ্বোধনের পর বিকালে শফিকুল ইসলাম বলেন, আজ সেখানে কোনো যানবাহন চলাচল করবে না। রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।










