spot_img

শাপলা হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু: প্রসিকিউটর আমিনুল

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী সোমবার (২৭ জুলাই) থেকে এ ঘটনার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারপ্রাপ্তিবিষয়ক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৬১ জনের একটি তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় থাকা ৫৮ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে।

২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এ হত্যাকাণ্ড ঘটে।

অভিযোগ রয়েছে, ওই দিন রাত ১১টার পর শাপলা চত্বর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এ সময় সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ