spot_img

আগামীকাল বাদ জুমা সাবেক ইসি মাহবুব তালুকদারের জানাজা

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (৮০)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে মাহবুব তালুকদার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ