spot_img

ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করছেন মাওলানা মামুনুল হক

ভারত থেকে নেমে আসা পানিতে সৃষ্ট হঠাৎ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ফেনীতে লঙ্গরখানা ও সহায়তা ক্যাম্প স্থাপন করেছে মাওলানা মামুনুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

আজ রোববার (২৫ আগষ্ট) ফেনীতে বন্যাকবলিত মানুষদের মাঝে খাবার প্রস্তুত করেন মাওলানা মামুনুল হক।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা এহসানুল হক প্রমূখ।

মাওলানা মামুনুল হক ত্রাণতৎপরতা বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোষ্টে লিখেন, ফেনীর সালাহুদ্দীন মোড়ের কাছাকাছি আলীমুদ্দীনে বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন যুব মজলিসের ত্রাণতৎপরতা পরিদর্শন, পর্যবেক্ষণ ও পরবর্তি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সফর করলাম। সেখানে আরো বৃহৎ পরিসরে কাজের জন্য লঙ্গরখানা সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও লিখেন, পানি সরে যাওয়া এলাকায় মানুষের নিকট প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহের কার্যক্রমও শুরু করা হবে। দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। বিভিন্ন আশ্রয়শিবির ও কাছে-দূরের দুর্গত মানুষের দোরগোরায় খাবার পরিবেশনের কাজ চলমান থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ