spot_img

ইয়েমেনের রাজধানীতে ইসরাইলের ভয়াবহ হামলা; নিহত ৬

ইয়েমেনের রাজধানী সানায় একাধিক বিমান হামলা চালিয়ে অন্তত ৬ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ হামলায় আহত হয়েছেন আরও ৮৬ জন। যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৪ আগস্ট) দেশটির রাজধানী সানায় এসব হামলা চালানো হয়।

দখলদার ইসরাইলি সেনাদের দাবি, সাম্প্রতিক সময়ে হুথি ইসরাইলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই এই হামলা করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্ট প্রাসাদসংলগ্ন একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র।

হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় ইয়েমেনের রাজধানী সানায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তার মতে, ১০টিরও বেশি যুদ্ধবিমান এই হামলায় অংশ নিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলে হুতিদের নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আজ আমরা হুতিদের উপর অন্ধকার নামিয়ে এনেছি এবং ভবিষ্যতে তাদের সন্তানদের ওপরও আঘাত হানা হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ