spot_img

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিঘ্ন সৃষ্টির মানসিকতা নেই, কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তাই কোনো অনুষ্ঠান বাতিল হলে সেটিকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তাই কোনো অনুষ্ঠান বাতিল হলে সেটিকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় আলেম-ওলামাদের বাধার কারণে কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করেনি, তা নয়। সেখানে নিরাপত্তার বিষয়সহ আরও অনেক কারণ থাকতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যাবে।

তিনি বলেন, বিভিন্ন কারণে মাঝে মাঝে কনসার্ট বাতিল হতে পারে। সব সময় কারও আপত্তির কারণে অনুষ্ঠান বাতিল হয়, বিষয়টি এমন নয়। কোথাও কোনো ধরনের নিরাপত্তাঝুঁকির আশঙ্কা থাকলে সে কারণে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক কনসার্ট হচ্ছে এবং বড় বড় আয়োজনও হচ্ছে। তবে কোনো নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে সেটি আলাদাভাবে বিবেচনা করতে হয়।

তিনি বলেন, ‘আমাদের সরকারের তরফ থেকে এ ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো সাংস্কৃতিক বিষয়ে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা হবে। আমরা এ ধরনের চিন্তা শেয়ার করি না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ