মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫) নামে একজন। উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা (৭০), দুর্গাপুরের প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল (১৫) এবং টাঙ্গাইলের গোপালপুরের হাসমত আলি (৬০)।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান জানান, আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ