রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রধানমন্ত্রীর কাছে বিশ্বনেতারা উন্নয়নের গল্প শুনতে চান: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বনেতারা উন্নয়নের গল্প শুনতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্বনেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর যে বিশ্বময় ভূমিকা, বাংলাদেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে দেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন, এসকল গল্প বিশ্বনেতৃবৃন্দ তার কাছে শুনতে চেয়েছেন।

তিনি বলেন, আসলে দেশের উন্নয়নে বিশ্বনেতৃবৃন্দের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না। তাই তারা সমালোচনা করছে। প্রধানমন্ত্রীর বেশির ভাগ সফরসঙ্গীই যে নিজ খরচে গেছেন। সেটা রিজভী আহমেদ সাহেবের জানা উচিত ছিল। অথবা তিনি জেনেও না জানার ভান করছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ