সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এরশাদ জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদ জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। জাতীয় পার্টির শাসনামলে প্রায় চার যুগ পরে রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। এছাড়া বিভিন্ন পূজা ও উৎসবে নিরাপত্তা ও আর্থিক সহায়তা দিয়েছেন। পল্লীবন্ধুর হাতে গড়া হিন্দু কল্যাণ ট্রাষ্ট এখন শতকোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মন্দির নির্মাণ ও সংস্কারে পল্লীবন্ধু বরাদ্দ রেখেছেন সব সময়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে আমাদের। যে কোন ত্যাগের বিনিময়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্র করবে তারা কখনোই সফল হতে পারবে না।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সকল ধর্মের অধিকার রক্ষায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদ অনন্য ভূমিকা রেখেছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ