spot_img

সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই যুব আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে যুব আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্মে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিজয়নগরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত যুব আলেমদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুবকদের ভূমিকা সর্বকালেই অগ্রগামী ছিলো। আর যুবকদের মধ্যে যারা ওহীর জ্ঞান রাখে তাদের অবশ্যই সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। এ সময় তিনি যুব আলেমদেরকে দেশ ও ধর্মের প্রতি দায়বদ্ধতা থেকে স্ব-স্ব কর্মক্ষেত্রে ভূমিকা পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ