শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এখন এদেশের মানুষকে পান্তা ভাত দিলে বলে আমার পেটে গ্যাস্ট্রিক: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‌দেশ এখন উন্নয়নের পথে। এই উন্নয়ন অব্যহত থাকবে। একসময় অনেক মানুষ খাবার পেতো না। এখন এ দেশের মানুষকে পান্তা ভাত দিলে বলে আমার পেটে গ্যাস্ট্রিক। পান্তাভাতও খেতে চায় না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন ক্লান্তিহীন এক বটবৃক্ষ। সুখ-দুখের সাথী হয়ে এই দেশের দুঃখীদের মুখে হাসি ফুটিয়ে চলেছেন। দেশে এখন আর খালি পায়ের লোক দেখা যায় না। ভিক্ষা নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। মানুষকে ডেকে ডেকে চাল দিতে হয়। এই উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। বাংলার মানুষকে ভালোবেসে বাংলার মাটিকে তিনি আলোকিত করে চলেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি তা আজ প্রমাণিত। বিশ্বব্যাংক এখন আমাদের পেছনে ঘুরে। যারা বাংলাদেশকে লাঞ্চনা, উপেক্ষা ও খাটো করে দেখাতে চেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দিয়ে আজ বিশ্বের কাছে নন্দিত হয়েছে।

সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ