spot_img
spot_img

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করা বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

আগামী (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ