মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমীরের

উত্তরায় নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুনুর রশিদকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রাহমান। একই সঙ্গে এই জুলাই যোদ্ধার নিখোঁজ হওয়ার ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এসব কথা বলেন।

শফিকুর রাহমান লেখেন, ‘জুলাই যোদ্ধাখ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক।’

তিনি আরও লেখেন, ‘আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ