spot_img

মানুষকে পথ দেখানোর জন্যই আওয়ামী লীগের জন্ম: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংকট নিরসন করে মানুষকে পথ দেখানোর জন্যই আওয়ামী লীগের জন্ম। যারাই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত “সম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাস : রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক উসকানি থেমে নেই। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে এই ‘সন্ত্রাস’ রুখে দিতে হবে। সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। তা করতে না পারলে যে পঙ্গপাল জন্মাবে তা সোনার বাংলার ফসল নষ্ট করবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ