spot_img
spot_img

ড. রুহুল আমিন এর ইন্তেকালে মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গাীর এর শোক

ঢাকা হাইকোর্টের সাবেক প্রথিতযশা আইনজীবি ড. রুহুল আমিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আজ সোমবার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, Extra Ordinary শব্দটি যাদের জন্য প্রযোজ্য ড. রুহুল আমিন সাহেব ছিলেন সে রকমই একজন মানুষ। অসাধারন মেধাবী এ মানুষটি ছিলেন গ্রামের সাধারন কৃষক পরিবারের সন্তান। মাদরাসা শিক্ষা দিয়ে উনার শিক্ষা জীবন শুরু হয়। দাখিল, আলিম, ফাজিল ও কামিল সকল পরীক্ষায় তিনি বোর্ড স্ট্যান্ড করেন। কামিল পাসের পর সাধারন শিক্ষা ব্যবস্থায় এল এল বি পাস করে তিনি হাই কোর্টে ওকালতি শুরু করেন। আইন পেশায় ঢাকা হাইকোর্টের তিনি একজন প্রথিতযশা আইনজীবি ছিলেন।

তিনি বলেন, এক পর্যায়ে ড. রুহুল আমিন সাহেব আইন পেশা ছেড়ে ইংল্যান্ড চলে যান। সেখানে তিনি এমএ ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ইংল্যান্ডে তিনি মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষকতা করেছেন এবং একজন দায়ী ইলাল্লাহ হিসেবে কাজ করেছেন। নিজ বাড়ীর সামনেে তিনি একটি মাদ্রাসা ও একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন।

মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, ছোট বেলা থেকে কিংবদন্তী ছিলেন ড. রুহুল আমিন সাহেব। তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। আল্লাহ এ মহান ব্যক্তিকে ক্ষমা করুন, জান্নাত নসীব করুন।

উল্লেখ্য, গতকাল রোববার (২৪ অক্টোবর) বিকাল ৫ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া উপজেলার গজারিয়া গ্রামে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ