শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শেখ মুজিব যা পারেনি, তার মেয়ে হাসিনা তা করে গেছে: শফিকুল আলম

শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, তার মেয়ে হাসিনা তা করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেনি তা হাসিনা করতে সক্ষম হয়েছে। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়াত তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিল হাসিনা।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ