spot_img

মোদি সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের নরেন্দ্র মোদী সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে তার পারিবারিক সূত্রে ভারতীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও ভারতীয় গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, বুদ্ধদেব শারীরিকভাবে অশক্ত হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি আগের মতোই দৃঢ়চেতা ও সবল। পদ্মসম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাতে বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই এক বিবৃতি দিয়ে জানান, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।

কেন্দ্রের বিজেপি সরকারের দেওয়া পদ্মসম্মান কী গ্রহণ করবেন বাংলার শেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী? মঙ্গলবার রাত থেকে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজ্যের রাজনৈতিক মহলে। যে বিজেপির ‘বিপদ’ সম্পর্কে বারবার রাজ্যকে সতর্ক করেছেন, জীবনের শেষ সময়ে এসে তিনি তাদের দেওয়া সম্মান নেবেন কি না তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছিল। কিন্তু বুদ্ধদেব নিজেই বিজেপির দেওয়া পদ্মভূষণ পত্যাখ্যান করে সেই জল্পনার অবসান ঘটান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ