spot_img
spot_img

আমেরিকার ফ্লোরিডা উপকূলে নৌকাডুবি; নিখোঁজ ৩৯

আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গত শনিবার (২২ জানুয়ারি) ফ্লোরিডা উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে শোনা যাচ্ছে।

বুধবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি জানতে পারেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরে সমুদ্রের উপকূলে ডুবন্ত একটি নৌকার উঁচু অংশের ওপর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর নৌকাডুবির তথ্য পাওয়া যায়।

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেছিলেন এবং শনিবার রাতে তাদের বহনকারী নৌযানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এরপরই সেটি ডুবে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ