spot_img
spot_img

দেশে একদিনে ১৫ হাজারের বেশি করোনা শনাক্ত; মৃত্যু ১৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনের। এছাড়া এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৭৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ