মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ হাজার ৩৫৯ জন। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৫৬ হাজার ৮৯২ জনে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। বর্তমানে বিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৫৫৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে।











