গত বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
এদিকে, রাশিয়ার এক হয়ে যুদ্ধে জড়াতে ইউক্রেনে সৈন্য পাঠাতে কাজাখস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল মস্কো। তবে রুশ সরকারের সেই অনুরোধ প্রত্যাখান করেছে কাজাখস্তান।
একই সঙ্গে রাশিয়া কর্তৃক ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বলেও জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিনের এই দেশ।
কাজাখস্তান রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র। তাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের সাড়াকে ‘আশ্চর্যজনক উন্নয়ন’ আখ্যা দিয়ে কাজাখস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে আমেরিকা।












