spot_img
spot_img

রাজধানীতে আদ-দাওয়াহ বাংলাদেশের আয়োজনে “মাইন্ড সলিউশন” কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীতে উম্মাহ কেন্দ্রীক দাওয়াহ কর্মশালা “মাইন্ড সলিউশন” অনুষ্ঠিত হয়েছে। আদ-দাওয়াহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় লেখক, গবেষক ও অর্থনীতিবিদসহ অনেকেই।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার পল্টনে পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টারস ফোরামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আদ-দাওয়াহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী বলেন, মাদরাসা শিক্ষার্থীসহ দেশের তরুণ সমাজকে মানসিকভাবে দৃঢ় করে সম্ভাবনা ও সফলতার জন্য প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন, লেখক মাওলানা যাইনুল আবিদীন। রাষ্ট্রচিন্তক ও কবি মাওলানা মুসা আল হাফিজ। গবেষক ও ইসলামী অর্থনীতিবিদ মুফতী আব্দুল্লাহ মাসুম। লেখক ও সোস্যাল এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদি। গবেষক ও ইসলামী আলোচক মুফতী রেজাউল করীম আবরার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন প্রত্রিকা ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ইংরেজি শিক্ষা একাডেমি সাইফোর্সের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান, মাওলানা আফজাল হোসেন, মুফতী ইমরানুল বারী সিরাজী, নাশিদ শিল্পি মুশফিক বিন জামাল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ