spot_img
spot_img

জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত সবুজের বুকে লাল পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। হাজার বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা শেখ হাসিনার নেতৃত্বেই কেবল অক্ষুণ্ন থাকবে।

রোববার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এই ভূখণ্ড কোনো কালে বাঙালি শাসন করতে পারেনি। শোষণ, বঞ্চনা ও পরাধীনতার ইতিহাসে তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ স্বাধীনতা সংগ্রামী-বিপ্লবীদের মাধ্যমে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন দানা বাঁধলেও তারা কেউ চূড়ান্ত বিজয় এনে দিতে পারেননি। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। তার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার অবসান ঘটেছে।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, আপনাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। আপনারা জাতির বীর সন্তান। আপনাদের জন্য আমরা গর্বিত। তাই আপনাদের কাছে আমরা চিরঋণী। এই ঋণ কখনো শোধ করা যাবে না। যতদিন বাংলাদেশ ও সবুজের বুকে লাল পতাকা থাকবে ততদিন বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের নাম চির অম্লান হয়ে থাকবে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ রাশেদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ