spot_img

পাকিস্তানের কারাগার মুক্তি পেল ৪২৬ আফগান শরণার্থী

এই সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন কারাগার থেকে ৪২৬ জন আফগান শরণার্থীকে মুক্ত করে আফগানিস্তানে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে হুরিয়াত রেডিও।

কান্দাহার প্রাদেশিক শরণার্থী অধিদপ্তরের স্পিন বোলদাক শাখার তথ্য অনুযায়ী, এসব শরণার্থীকে এক দিন থেকে শুরু করে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে আটক রাখা হয়েছিল।

মুক্তির পর তাদের নিবন্ধন সম্পন্ন করা হয় এবং মানবিক সহায়তা প্রদান করা হয়। এরপর তাদের নিজ নিজ অঞ্চলে ফেরত পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ