spot_img

আমেরিকা-ইরানের মধ্যস্থতা করছে পাকিস্তান: ইসহাক দার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনা নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনা চলছে গণমাধ্যমে। আসলে, পাকিস্তানের মাধ্যমে প্রেরিত বার্তায় পরোক্ষ আলোচনা চালাচ্ছে আমেরিকা-ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিকমাধ্যম এক্স বার্তায় তিনি এসব কথা বলেন।

ইসহাক দার বলেন, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ১৫ দফা পেশ করেছে, যা নিয়ে ইরান আলোচনা চালাচ্ছে। তাদের এই উদ্যোগে সমর্থন জানিয়েছে তুরস্ক ও মিশরসহ অন্যান্যরা।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এই অঞ্চলে ও এর বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা।

এছাড়া সংলাপ ও কূটনীতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ