তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেছেন,আমেরিকা খুব শিগগিরই আমাদের জবাব পাবে। তবে এজন্য তুরস্ক কয়েক মাস পর্যন্ত সময় নিতে পারে।
উসমানীয় আমলে তুরস্ক আর্মেনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে তথাকথিত দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে কলিন বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থান খুবই লজ্জাজনক।
এর্দোগানের মুখপাত্র বলেন, উপযুক্ত সময় ও স্থানে তুরস্ক অবশ্যই মার্কিন সিদ্ধান্তের জবাব দেবে। নানাভাবে এর জবাব দেওয়া হবে।
আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সরকার তথাকথিত স্বীকৃতি দেওয়ার পরপরই আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক সরকার।
এরদোগানও মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।












