২০ মে দিবাগত রাতে চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে। নতুন করে হজ্ব নিবন্ধনের সময় বাড়ানো হবে না। কোটা খালি রেখেই শুরু হবে হজ্ব ফ্লাইট। এমনটিই জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি আজ (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা জানান।
গতকাল হজ্ব নিবন্ধনের বিশেষ দিন ছিল। এরপরও কোটা পূরণ হয়নি। এবার প্রায় ৩ হাজার কোটা খালি রেখেই হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে।
আজ ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ্বের খরচ কমানোর সুযোগ নেই। কোটা খালি রেখেই হজ্ব ফ্লাইট শুরু হবে।
চাঁদ দেখাসাপেক্ষে ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন ও ফ্লাইনাস হজ্বযাত্রী পরিবহণ করবে। হজ্ব ফ্লাইট নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর আশকোনায় হজ্ব অফিসে হজ্ব কন্ট্রোল রুম, হেল্প ডেস্ক চালু করতে নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।











