বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে এটিই তার প্রথম শ্রদ্ধা।
বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মো. সাহাবুদ্দিন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সব শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।











