প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, এর চেয়ে বিপজ্জনক কোনো পেশার কথা কল্পনাও করতে পারি না।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ওয়াশিংটনে নৈশভোজের সময় গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, একটি বিপজ্জনক পদে থাকা সত্ত্বেও তিনি বেশ স্বাভাবিক জীবনযাপন করেন।
তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ভাবতে পছন্দ করি না। এটা একটা বিপজ্জনক জীবন হওয়া সত্ত্বেও আমি বেশ স্বাভাবিক জীবনযাপন করি। আমার মনে হয়, যতটা ভালোভাবে সামলানো যায়, আমি ততটাই সামলাই।’
মাত্র গত কয়েক বছরে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে এটি তৃতীয় গুলি বা গুলি চালানোর চেষ্টার ঘটনা।
সূত্র: বিবিসি











