spot_img

নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ ব্ল্যাক ফাঙ্গাস : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে “ব্ল্যাক ফাঙ্গাস” নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবার মধ্যে এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি। জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়।

আজ বুধবার (২৬ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহবান জানান।

বিএনপি মহাসচিব উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ