স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পাহাড়ে শান্তির জন্য যে বাহিনী প্রয়োজন সে বাহিনী মোতায়েন করা হবে।
বুধবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে র্যাবসহ আরও বেশি পুলিশ মোতায়েন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, র্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ মামুন, ডিজিএফআই প্রধান মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী প্রমুখ।










