spot_img

খালেদা জিয়া ও মির্জা ফখরুলের ২ ঘণ্টার বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। ২ ঘণ্টা ধরে দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মহাসচিব মাঝে মধ্যে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ