বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নারায়ণগঞ্জ ফতুল্লা থানা জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম

নারায়ণগঞ্জ ফতুল্লা থানা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা এম. মোফাজ্জল ইবনে মাহফুজকে সভাপতি ও মাওলানা তাজুল ইসলাম আব্বাসকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফয়সাল ইবনে মাহফুজকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আনোয়ারকে কোষাদক্ষ করে সর্বমোট ১০১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩বছরের জন্য ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও নব নিযুক্ত ফতুল্লা থানা সভাপতি মাওলানা এম মোফাজ্জল ইবনে মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী মুনির হোসেন কাসেমী, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, মহানগর সভাপতি মাওলানা কামালুদ্দীন দায়েমী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ