spot_img

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলার প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ২৯ আগষ্ট

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ আগামী বৃহস্পতিবার (২৯আগষ্ট) অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ আগষ্ট) বিষয়টি ইনসাফকে জানিয়েছেন নওগাঁ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম।

নওগাঁ মাতাজী মোড় বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন জেলা কার্যালয় অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকাল তিনটায় সমাবেশ শুরু হবে বলে জানান তিনি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান।

এ ছাড়া জেলা ও স্থানীয় নেতৃবৃন্দগন বক্তব্য রাখবেন।

সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য আহবান জানিয়েছেন, জেলা সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ