spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন করোনা পজেটিভ ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুই, রাজশাহী ও কুষ্টিয়ার একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ