spot_img

বঙ্গবন্ধু ভীষণ শিল্পমনা ছিলেন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শিল্পকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রশ্নাতীত। তিনি ভীষণ শিল্পমনা ছিলেন। শিল্পীদের খুব কদর করতেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংস্কৃতির উন্নয়নে অবদান রেখে চলেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা -২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমান সরকার দেশের শিল্পকলাকে বিকশিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। আজকের এই গুণীজন সম্মাননা আমাদের নিজের স্বকীয় শিল্পের বিকাশ ও মননশীলতার চর্চাকে আরো এগিয়ে নেবে।

খাদ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের শিল্পীসমাজ নাটক, গান, ছড়া আর কবিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁরা মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছেন।

তিনি বলেন, অপসংস্কৃতির চর্চা আর মাদক থেকে যুব সমাজকে রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে সুষ্ঠু মননশীল আর সৃজনশীল কাজে তাদের যুক্ত রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ