পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা নারীদের খুব সম্মান করেন, তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে এর আগে কোন সরকার এতসব উন্নয়ন করতে পারেনি। হাওরবাসীর প্রতি শেখ হাসিনার দরদ বেশী। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন।
তিনি আরও বলেন, এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে-গঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি।










