spot_img

ইস্কনের তাণ্ডবে খেলাফত মজলিসের প্রতিবাদ; সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা এক তরুণ আইনজীবি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

আজ সোমবার (২৬ নভেম্বর) খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গণমাধ্যমে এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা জানান, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আদালত ও আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লী সহ নিরীহ পথচারীকে আক্রমন ও হামলার টার্গেট করা হয়। উক্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও জানান, অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যে সংগঠন এই ধরণের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ