spot_img
spot_img

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ