spot_img
spot_img

আগামীকাল আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর মাগফিরাত কামনায় দু’আ মাহফিল

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার মহা-পরিচালক প্রয়াত আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর রুহের মাগফিরাত কামনায় দু’আ-মাহফিলের আয়োজন করেছে জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসা।

সোমবার (২৭ ডিসেম্বর) খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আল্লামা নুরুল ইসলাম (রহ.) সোমবার (২৯ নভেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। তিনি রাজাধানীর খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও তিনি দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার সদস্য, ইংল্যান্ডের জামিয়া খাতামুন্নাবিয়্যীন সহ অসংখ্য মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছেন। আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর বর্ণঢ্য জীবনে খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার করেছেন। এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আমরণ আন্দোলন করে গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ