পাকিস্তানের বেলুচিস্তানে একটি সন্ত্রাসী হামলায় ৪ জন নিরাপত্তারক্ষী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত রবিবার (২৫ ডিসেম্বর) বেলুচিস্তানের কেচ জেলায় এ হামলার ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কোনো সংগঠন বা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, গত সাত দিনের মধ্যে এটা দ্বিতীয় হামলা। গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় ১০ জন আহত ও ১ জন নিহত হয়েছিলেন।
সূত্র: দি খামা প্রেস











