spot_img

চট্টগ্রাম নির্বাচনী সহিংসতা; গুলিতে খুন আ.লীগের বিদ্রোহী প্রার্থীর আরেক কর্মী

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী সহিংসতার সময় গুলিতে আলাউদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী। নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে সংঘর্ষে খুন হন তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জানা গেছে, কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে লাগা সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে নিহত হন তিনি। এই হত্যার জন্য সেই ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারীদের দায়ী করা হচ্ছে।

আলাউদ্দিন কুমিল্লা জেলার মৃত সোলতান মিয়ার ছেলে। নগরের আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ