spot_img
spot_img

নগরনো-কারাবাখ পুনর্নির্মাণে অংশগ্রহণ করুন: ইরানকে আজারি প্রেসিডেন্ট

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধবিধ্বস্ত নগরনো কারাবাখ অঞ্চলের পুনর্নির্মাণে ইরানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী রুস্তম একটি প্রতিনিধিদল নিয়ে আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নগরনো কারাবাখ অঞ্চল সফরকালে ওই অঞ্চলের একটি ভবন থেকে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে ভিডিও কনফারেন্স করলে তিনি এ আহ্বান জানান।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, আপনি মুক্ত অঞ্চলগুলোর ধ্বংসস্তুপগুলো নিজের চোখে দেখেছেন। আর্মেনিয়া এই অঞ্চলের ওপর দখলদারিত্বের সময় আমাদের সবগুলো গ্রাম ধ্বংস করে রেখে গেছে। শত শত গ্রাম ও শহর পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এরইমধ্যে ওই অঞ্চলের পুনর্নির্মাণ কাজ শুরু হলেও প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকাকে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হচ্ছে বলে এই কাজ করতে অনেক সময় লাগবে এবং অনেকগুলো প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, ইরানি কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব এই পুনর্নির্মাণ কাজে ‘সক্রিয় অংশগ্রহণ’ করবে বলে বাকু আশা করছে।

২০২০ সালের সেপ্টেম্বরে কারাবাখ যুদ্ধে আজারবাইজান নগরনো কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে অনুষ্ঠিত যুদ্ধে আর্মেনিয়া এসব অঞ্চল দখল করে নিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ