পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুহাম্মাদ শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেছেন।
উপসর্গ থাকায় গতকাল বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতোপূর্বে করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।










