spot_img

আমেরিকার নিষেধাজ্ঞায় প্রভাব পড়বে না: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের র‌্যাবের কর্মকর্তাদের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আমেরিকা ভুল তথ্যের ভিত্তিতে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ব্যাখ্যা করেছেন। এই বিষয়ে আমরা প্রকৃত তথ্য তাদের কাছে উপস্থাপন করব।

শ ম রেজাউল করিম বলেন, আমাদের বিশ্বাস এতে আমেরিকার ভুল ধারণাটা ভেঙে যাবে। তাছাড়া আমেরিকার নিষেধাজ্ঞা দিলে আমাদের দেশের উন্নয়ন, অগ্রযাত্রাসহ অন্য কোনোকিছু ব্যাহত হওয়ার কোনো কারণ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ