রাজধানীর মানিকনগরে মুফতি ইমরানুল বারী সিরাজী প্রতিষ্ঠিত মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ীপ্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) মানিকনগর পুকুর পাড় সংলগ্ন সরদারবাড়ি রজনীগন্ধা স্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
আরও বক্তব্য রাখেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা মেরাজুল হক মাজহারী, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমী, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, মুফতি সানা উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান কাসেমী, মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ ও পীরজাদা শায়েখ সৈয়দ শিব্বির আহমদ শিবলী।
এবছর ইফতা সম্পন্নকারি ৩০ জন ছাত্রকে মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী থেকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি ও আল বাশার ইন্টার ন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জহির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মুফতি আহসান হাবিব, হাফেজ মাওলানা হেদায়েত হোসেন, প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, শায়খুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ, মারকাজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়েখ আনোয়ার হোসাইন রাজী, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, মুফতি সানাউল্লাহ খান, রেডিও ৭১ এর মাওলানা মামুন চৌধুরী, মাওলানা আজিজুর রহমান হেলাল, সবার খবর সম্পাদক মুফতি আব্দুল গাফফার, রহমত বার্তা সম্পাদক আলাউদ্দিন বিন সিদ্দিক, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন প্রমুখ।











