রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সাংবিধানিকভাবে ট্রান্সজেন্ডারবাদ নিষিদ্ধের দাবীতে আইআইইউসির শিক্ষার্থীদের বিক্ষোভ

সাংবিধানিকভাবে এলজিবিটিকিউ ও ট্রান্সজেন্ডারবাদ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জানুয়ারি) হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ট্রান্সজেন্ডার ও এলজিবিটিকিউ সংশ্লিষ্ট পাঠ্য অন্তর্ভুক্তির কড়া সমালোচনা করে সাংবিধানিকভাবে তা নিষিদ্ধের দাবী জানায় দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

কারণ দর্শানো ছাড়া ইন্ডিপেন্ডেন্ট ও ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস ও ড. মুহাম্মদ সারওয়ার হোসাইনকে বহিষ্কারের প্রতিবাদ জানানো হয়। “বিশ্ব মানবতার জন্য হুমকি ও সমাজ বিধ্বংসী মতবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কী তাদের অপরাধ?” এমন প্রশ্নও ছুড়ে দেন শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতাতে সুনাম অর্জন করা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবী জানায় অবিলম্বে বহিস্কৃত শিক্ষকদের পুনর্বহালের।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ