spot_img
spot_img

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী রেজাউল করীম চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের অফিসে যান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিবের সাথে আছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সাথে ঐক্য জোরদার করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠকে বসেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ