ইনসাফ | মাহবুবুল মান্নান
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ-সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হত্যা এবং হামলার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ মার্চ) বিকেলে রাজপথে বেরিয়ে পড়েন জামেয়া পটিয়ার শিক্ষার্থীরা ও স্থানীয় তৌহিদী জনতা।
পটিয়া মাদরাসা থেকে মিছিল বের হয়ে পটিয়া ভূমি অফিস,পটিয়া উপজেলা থেকে এসে ডাকবাংলোতে সমাবেশে মিলিত হয় ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।
মিছিলে নগেন্দ্র মোদী ও হামলাকারীদের বিরুদ্ধে শ্লোগানে প্রকম্পিত হয় পটিয়ার মাটি।
এসময় ছাত্ররা এমন ন্যক্কারজনক নগ্ন হামলার প্রতিবাদ জানান ও অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।












